বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় ঢুকতে শুরু করেছে মানবিক সাহায্য বহনকারী ট্রাক

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় মানবিক সাহায্য বহনকারী ট্রাক ঢুকতে শুরু করেছে। এর আগে যুদ্ধবিরতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, মিশরের রাফাহ সীমান্ত দিয়ে রান্নার গ্যাস ও জ্বালানি নিয়ে মোট ৮টি ট্রাক গাজ্জা উপত্যাকায় প্রবেশ করেছে।

স্থানীয় সাংবাদিক ইউমনা এলসাইদ জানান, রাফা সীমান্ত দিয়ে আজ অন্তত ২০০ ট্রাক মানবিক সহায়তা গাজ্জা উপত্যকায় প্রবেশের কথা রয়েছে।

আজ বিকাল ৪ টায় ইসরাইলি কারাগারে বন্দি থাকা ২৪ জন নারী ও ১৫ কিশোরকে আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ফিলিস্তিনের বন্দি বিষয়ক কমিশনের প্রধান কাদুরা ফারেস।

উল্লেখ্য, ইসরাইলি কারাগারে অন্তত ৭ হাজার ২০০ জন ফিলিস্তিনি রয়েছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ