spot_img
spot_img

যুদ্ধবিরতিতেও দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে ইহুদিবাদী সন্ত্রাসীদের রাষ্ট্র ইসরাইলের চারদিনের যুদ্ধবিরতি চলছে। এ সময় গাজ্জার বেসামরিক জনগণ নিজ বাড়িতে ফেরার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়ে ইসরাইলি সেনারা। এতে কমপক্ষে দুইজন নিহত ও ১১ জন আহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের সবার পায়ে গুলি ছোড়া হয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) এ তথ্য জানায় আল-জাজিরা।

জানা যায়, গাজ্জায় যারা বিভিন্ন হাসপাতাল, জাতিসংঘের স্কুলসহ অন্যান্য জায়গায় আশ্রয় নিয়েছিলেন, তারা পায়ে হেঁটে, গাধার গাড়িতে করে বাড়িতে ফিরছেন। চারদিনের যুদ্ধবিরতির সুযোগে বাড়িতে থাকা শেষ সম্বল রক্ষার জন্য যাচ্ছেন তারা। এছাড়া অনেকে নিজ বাড়ির অবস্থা দেখতে যাচ্ছেন। অনেকে যাচ্ছেন নিহত প্রিয়জনদের উদ্ধার করে চিরনিদ্রায় শায়িত করতে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ