বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিতে ইসরাইলকে বাধ্য করা হবে: ইসলামী জিহাদ আন্দোলন

ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালা বলেছেন, প্রতিরোধ আন্দোলন সকল ফিলিস্তিনি বন্দি বিনিময়ে সম্মত হতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করবে।

আজ শুক্রবার (২৪ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-মায়াদিন নেটওয়ার্ক।

জিয়াদ আল-নাখালা বলেন, ইহুদিবাদী শত্রুদের অবশিষ্ট বন্দি, সামরিক কর্মকর্তা এবং সৈন্যরা বাদবাকি ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া ছাড়া মুক্তি পাবে না। যুদ্ধ এবং আগ্রাসনের সমাপ্তি এই ইস্যুটির ওপর নির্ভর করে।

জিয়াদ আল-নাখালা আরও বলেন, ইহুদিবাদী শত্রুরা যদি রণাঙ্গনে পর্যুদস্ত না হতো তাহলে তারা কখনই বন্দি বিনিময়ে রাজি হত না।

সূত্র: পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ