spot_img
spot_img

হেঁটে হেঁটে বাংলাদেশে ফেরার দুঃস্বপ্ন দেখছেন হাসিনা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা ঘুমের মধ্যে হেঁটে কিংবা প্লেনে করে বাংলাদেশে ফিরে আসার দুঃস্বপ্ন দেখছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।

তিনি বলেন, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই বাংলাদেশে ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফিং শেষে হাসিনার দেশে ফেরা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হুমায়ূন কবির বলেন, মনের জ্বালায় পয়সা দিয়ে মানে হায়ার করে অনেক লেখাই লেখাইতে পারে। কিন্তু বাস্তবতা আর প্রত্যাশা দুই জিনিস। আপনাকে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে হবে। বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই ফিরে আসতে দেওয়া হবে না। আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু খাটে ঘুমাইয়া দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্নের মধ্যে দেখে আমি হেঁটে হেঁটে বাংলাদেশ চলে যাচ্ছি, আমি প্লেনে চলে যাচ্ছি।

তিনি আরও বলেন, তিনি (শেখ হাসিনা) সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। আসলে তাকে (শেখ হাসিনা) কেবল হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব। ব্যস, এটুকুই।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ