ফিলিস্তিনের ইসলামী জিহাদ আন্দোলনের প্রভাবশালী নেতা খালিদ আল বাতাশ বলেছেন, দখলদারেরা তাদের প্রতিটি পদক্ষেপের জবাব পাবে।
সম্পতি এক ফিলিস্তিনি তরুণের গতকালের শাহাদাৎ পিয়াসী হামলার প্রতি ইঙ্গিত করে বলেন, ইহুদিবাদীদের আগ্রাসনের বিষয়ে প্রতিরোধ সংগ্রামীরা নীরব থাকবে না। দখলদারদের জন্য প্রতিরোধকামীদের জবাব হবে বেদনাদায়ক।
এদিকে, ইসলামি জিহাদ আন্দোলনের আরেক নেতা দাউদ শাহাব বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। পূর্ব বায়তুল মুকাদ্দাস (জেরুজালেম) ও পশ্চিম তীরে ইসরাইলি সন্ত্রাসবাদের মোকাবেলায় প্রতিরোধই হচ্ছে একমাত্র পন্থা।











