spot_img

স্বাধীনতার ৫০ বছরেও নিরাপদ হয়নি নৌপথ: জিএম কাদের

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী “এমভি অভিযান-১০” লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।

তিনি বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছরেও নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে শক্তিশালী তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।

শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান নামে একটি লঞ্চে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৩৬ জনের লাশ উদ্ধার
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ