সারাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি বিলুপ্ত ঘোষণার পর কেন্দ্রীয় কমিটি বাদে কোনো কমিটি গঠন বা নবায়ন করা হয়নি বলে জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।
শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে হেফাজত মহাসচিব এসব কথা বলেন।
মাওলানা সাজিদুর রহমান বলেন, গত ২৫ এপ্রিল’২১ পাঁচ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন করে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিসহ সারা দেশের কমিটি এক ভিডিও বার্তায় বিলুপ্ত ঘোষণা করেছেন সংগঠনটির সাবেক আমির মরহুম আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ.। অতপর গত ৭ জুন’২১ তেত্রিশ সদস্য বিশিষ্ট হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।
তিনি বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক দ্বীনি সংগঠন। জাতীয় এবং স্থানীয় কোনো নির্বাচনে কোনো দল বা ব্যক্তির পক্ষে বা বিপক্ষে হেফাজতের কোনো সমর্থন নেই। কেউ যদি কারো পক্ষে বা বিপক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ গ্রহন করে কিংবা সমর্থন করে তাহলে তা তার একান্ত ব্যক্তিগত বিষয়। এর সাথে হেফাজতের কোনো যোগসূত্র নেই।











