spot_img

লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় খেলাফত আন্দোলনের শোক

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী “এম ভি অভিযান-১০” লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।

আগুনে পুড়ে মৃত ব্যাক্তিদের শাহাদাতের মর্যাদা কামনা করে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে শোক বার্তায় তিনি বলেন, লঞ্চের ইঞ্জিনের দায়িত্বে থাকা লোকজনের গাফিলতির তথ্য পাওয়া গেলে চালকসহ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে। একটি তদন্ত প্রতিবেদন অনুযায়ী ইঞ্জিনের কামরায় আগুন লাগার পরও নদির তীরে না ভিড়িয়ে কেন নলছিটি থেকে ঝালকাঠির উদ্দেশ্যে রওয়ানা দিল এবং প্রায় ১ ঘন্টা চালানো হলো এটা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি বলেন, প্রতিটি জলজানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখাসহ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে অগ্নি কান্ডের ঘটনায় হতাহতদের পরিবারদের কে যথেষ্ট পরিমান ক্ষতিপুরন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ