ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী “অভিযান-১০” লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অন্তত ৪০ জন নিহত ও বহু আহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় শোক প্রকাশ করেন।
শোক বার্তায় তারা বলেন, মাঝনদীতে চলমান লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মন্তদ ও হৃদয় বিদারক। এ ঘটনার পুনরাবৃত্তি কোনভাবেই কাম্য নয়।
নেতৃদ্বয় আরও বলেন, নিহতদের রূহের মাগফিরাত কামনা করে আল্লাহর দরবারে দু’আ করেন ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং নিহতদের পরিবারকে সরকারের পক্ষ হতে যথাযথ ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।
প্রদত্ত শোক বাণীতে নেতৃদ্বয় সুগন্ধা নদীতে চলমান “অভিযান-১০” লঞ্চে অগ্নিদগ্ধ আহতদের দ্রুত সুচিকিৎসা দাবী করেন।










