spot_img

লঞ্চে অগ্নিকান্ডে হতাহতের সুষ্ঠু তদন্ত ও নিহতদের মাগফিরাত কামনা করেছে জমিয়ত

ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী “অভিযান-১০” লঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (২৪ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নবনির্বাচিত সভাপতি শায়খ জিয়া উদ্দীন, সিনিয়র সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী,সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ বলেন, বলেন জননিরাপ্তা নিশ্চিত না করে ব্যবসায়ীক স্বার্থে অবাদে লঞ্চকে গণপরিবহণের অনুমতি দেওয়া কোনভাবেই কাম্য হতে পারেনা। নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের সুষ্ঠ চিকিৎসার ব্যবস্থা করতে হবে।

এসময় জমিয়ত নেতারা নিহতদের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ