আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ‘ইক্বরা’ আয়োজিত ২১তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন বাংলাদেশ-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ ক্বিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সূফী মুহাম্মাদ মিজানুর রহমান।
আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরা-এর সভাপতি শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করীম, বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, ইসলামিক ফাউন্ডেশন-এর মহাপরিচালক ড. মুহাম্মাদ মুশফিকুর রহমান প্রমুখ।
ক্বিরাত সম্মেলনে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ইক্বরা-এর সভাপতি বাংলাদেশের শাইখুল কুররা শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী, মিসরের ক্বারী শাইখ ত্বহা আন-নো’মানী, ফিলিপাইনের ক্বারী মুহাম্মাদ নাযীর আসগর,পাকিস্তানের প্রখ্যাত ক্বারী সোহাইল আহেমদ তারী, ইরানের ক্বারী হামেদ আলীযাদেহ ও আফগানিস্তানের ক্বারী আলী রেযা রেযায়ী প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ক্বামার আব্বাস খোকার, দূতাবাসের কাউন্সেলর ফাসিহ আলী, শায়েখ উসমান গনি, ইসলামী ঘরানার অনলাইন পত্রিকা ইনসাফ-এর সম্পাদক ও প্রকাশক সাইয়েদ মাহফুজ খন্দকার, জাতীয় লেখক পরিষদের সাবেক সভাপতি মাওলানা জহির ইবনে মুসলিম প্রমুখ।











