spot_img
spot_img

আজ সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠক

হিজরি ১৪৪৪ সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

শনিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মুহাম্মাদ ফরিদুল হক খান। গতকাল (শুক্রবার) ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও চাঁদ দেখা গেলে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ