spot_img
spot_img

আ.লীগের সম্মেলনে কাদের সিদ্দিকী ও জিএম কাদের

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ১৪ দলের শীর্ষ নেতারা।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এ সম্মেলন শুরু হয়। এতে এরইমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক নেতারা।

সম্মেলনে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, ১৪ দলের নেতা ডা. শাহাদাত হোসেন, জাকির হোসেন, ইসমাইল হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, ডা. দিলিপ বড়ুয়া প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ