spot_img
spot_img

প্রকোপ বাড়ছে করোনার; চীনের কিংডাও শহরে একদিনেই আক্রান্ত ৫ লাখের বেশি

চীনের কিংডাও শহরে প্রতিদিনই পাঁচ লাখের বেশি কোভিডে আক্রান্ত হচ্ছে।

শনিবার (২৪ ডিসেম্বর) সিনিয়র একজন স্বাস্থ্য কর্মকর্তা এ কথা জানিয়েছেন।

পৌরসভার স্বাস্থ্য প্রধানের উদ্ধৃতি দিয়ে কিংডাওয়ের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিউজ আউটলেটে বলা হয়েছে, পূর্বাঞ্চলীয় শহরটিতে একদিনে চার লাখ ৯০ হাজার থেকে পাঁচ লাখ ৩০ হাজার লোক করোনায় আক্রান্ত হচ্ছে।

এতে আরো বলা হয়েছে, চূড়া স্পর্শ করা পর্যন্ত এক কোটি লোকের উপকূলীয় শহরটিতে সংক্রমণ আরো বাড়বে। আগামী সপ্তাহান্তে ১০ শতাংশ সংক্রমণ বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ