রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে যুদ্ধের অবসান চায় তার দেশ। আর সব সশস্ত্র সংঘাতই শেষ হয় কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে।
তিনি বলেন, সামরিক সংঘাতের চলন্ত চাকা ঘোরানো আমাদের লক্ষ্য নয়। বরং যুদ্ধ শেষ করাটাই লক্ষ্য। আমরা এ যুদ্ধ শেষ করার জন্য সংগ্রাম চালিয়ে যাব। তা যত তাড়াতাড়ি হয় সেটি অবশ্যই মঙ্গল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরের পরদিন বৃহস্পতিবার পুতিন সাংবাদিকদের বলেছেন, আমি বহুবার বলেছি, বৈরিতা বেড়ে গেলে তা অহেতুক ক্ষয়ক্ষতি ডেকে আনে।
রাশিয়া লাগাতার বলে আসছে তারা আলোচনার দ্বার উন্মুক্ত রেখেছি। কিন্তু ইউক্রেন ও আমেরিকা বিষয়টি নিয়ে সন্দিহান। তাদের ধারণা, ইউক্রেনে ১০ মাসের যুদ্ধে কয়েকদফায় পরাজয় ও পিছু হটার পর রাশিয়া আলোচনার নামে কালক্ষেপণ করতে চাইছে।











