শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

খুব শীঘ্রই গাজ্জায় স্থল‌ অভিযান শেষ করতে যাচ্ছে তেল আবিব: ইসরাইলি সংবাদমাধ্যম

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে খুব শীঘ্রই যুদ্ধের তৃতীয় পর্যায় অর্থাৎ স্থল‌ অভিযান শেষ করার প্রস্তুতি গ্রহণ করছে ইসরায়েলি সেনারা।

এমনটিই জানিয়েছে দেশটির পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন ‘কান’। তবে কোন সূত্র থেকে এ বিষয়টি জানানো হয়েছে তার পরিচয় গোপন রেখেছে সংবাদ মাধ্যমটি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরে ইসরাইলে হামাসের হামলার বিপরীতে যুদ্ধ ঘোষণা করে তেল আবিব। হামাসকে নির্মূলের জন্য ৩টি পরিকল্পনা গ্রহণ করে ইসরাইলি বাহিনী। এসব পরিকল্পনার তৃতীয় পর্যায়ের অন্তর্ভুক্ত ছিল গাজ্জায় বিমান হামলা চালানো, ইসরাইল ও অবরুদ্ধ ছিটমহলের মধ্যকার সীমান্তে একটি ‘বাফার জোন’ প্রতিষ্ঠা করা ও সেখান থেকে সৈন্য সংখ্যা কমানো এবং স্থল অভিযান শেষ করা।

সংবাদ মাধ্যমটির গোপনকৃত সূত্রমতে, “যে উদ্দেশ্যে নিয়ে গাজ্জায় অভিযান চালিয়েছিল ইসরাইল তা সফল হয়েছে। আর তাই খুব শীঘ্রই যুদ্ধের তৃতীয় পর্যায় শেষ করার প্রস্তুতি নিচ্ছে দখলদার বাহিনী।”

সূত্র অনুযায়ী আরো বলা হয়েছে, “গাজ্জা উপত্যকার উত্তরাঞ্চলের প্রায় সকল এলাকার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেও দক্ষিণ অঞ্চলে অগ্রসর হতে তীব্র বাধার সম্মুখীন হচ্ছে ইসরাইলি বাহিনী।”

ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর গাজ্জায় স্থল অভিযান শুরুর পর থেকে মোট ৪৭২ জন দখলদার সৈনিক নিহত হয়েছে।

এদিকে, গাজ্জা উপত্যকায় ইসরাইলের হয়ে হামাসের বিরুদ্ধে বিশেষভাবে যুদ্ধ করছিল গোলানি ব্রিগেড নামে পরিচিত একটি ইউনিট। গত ৭০ দিনের যুদ্ধে এই ইউনিটের ৪৪ জন সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলের সংবাদ ওয়েবসাইট ‘ওয়াল্লা’ ও ‘চ্যানেল ১২।’ যার ফলে এই ইউনিটটিকে পুনর্গঠন ও পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সুযোগ দিয়ে কয়েক দিনের জন্য গাজ্জা থেকে ইসরাইলে ফেরত নিয়ে আসা হয়।

অন্যদিকে, শনিবার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইসাস জানিয়েছেন, গাজ্জার বাসিন্দারা অনাহারে ভুগছেন ও সেখানে দুর্ভিক্ষের ছায়া দেখা দিচ্ছে।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ