রবিবার | ২৫ জানুয়ারি | ২০২৬
spot_img

গাজ্জায় হামাসের তীব্র প্রতিরোধে ১৪ ইসরাইলি সেনা নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় হামাসের প্রতিরোধের মুখে পড়ছে দখলদার ইসরাইলি সেনারা। শুধুমাত্র গত দুইদিনে (শুক্র-শনিবার) হামাসের হামলায় নিহত হয়েছে আধুনিক অস্ত্রসস্ত্রে সজ্জিত ১৪ ইসরাইলি সেনা।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রোববার (২৪ ডিসেম্বর) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শুধুমাত্র শনিবার ৯ সেনা ও এক প্যারামিডেকি নিহত হয়েছেন।

এরমধ্যে পাঁচজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের সদস্য ছিলেন। গাজ্জার দক্ষিণাঞ্চলে তাদের বহনকারী সাঁজোয়া যানের ওপর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালালে প্রাণ হারান তারা। অপরদিকে আলাদা দুটি বোমা হামলায় গাজ্জার মধ্যাঞ্চলে চার সেনা নিহত হয়।

এর আগে শুক্রবার প্রাণ হারান আরও পাঁচ ইসরাইলি সেনা। দুইদিনে ১৪ সেনার মৃত্যুর মাধ্যমে গাজ্জায় ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা ১৫৩ জনে পৌঁছেছে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ