spot_img

তাড়াহুড়ো করে আইন প্রণয়ন আরেকটি পাতানো নির্বাচনের নীলনকশা: বিএনপি

সংসদে নির্বাচন কমিশন (ইসি) বিল-২০২২ উত্থাপন বিষয়ে বিএনপির দলীয় অবস্থান স্পষ্ট করেছেন দলটির মহাসিচব মির্জা ফখরুল ইসলাম আলমগীল।

তিনি বলেন, স্থায়ী কমিটি মনে করে, যেহেতু এই সংসদ জনগণের ভোটে বৈধভাবে নির্বাচিত নয় সেই কারণে এই সংসদের কোনও নৈতিক এখতিয়ার নেই এই ধরনের কোনও আইন প্রণয়নের। গোপনীয়তার সঙ্গে তাড়াহুড়ো করে এই আইন প্রণয়নের প্রচেষ্টা জনগণের সঙ্গে আওয়ামী লীগের প্রতারণা ও আরেকটি পাতানো নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকার নীলনকশা মাত্র।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নিরপেক্ষ নির্দলীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর, সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে সকলের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত নির্বাচন কমিশনের পরিচালনায় একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ, এর কোনও বিকল্প নেই।

দলটির দাবি, দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে কোনও নির্বাচন কমিশনেই অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, নির্বাচন অনুষ্ঠানে সফল হবে না যদি না নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০১৪ এবং ২০১৮ সালের একতরফা সাজানো ভোটারবিহীন ও মধ্যরাতের ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে সেই সত্য প্রতিষ্ঠিত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ