spot_img

প্রাণিসম্পদ খাতের গুণগত মান নিশ্চিত করতে হবে: শ ম রেজাউল করিম

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্পষ্ট নির্দেশনা রয়েছে যে- প্রাণিসম্পদ খাতের উন্নয়নে ও বিস্তারে শুধু কাজ করলেই হবে না, পাশাপাশি এর গুণগত মান নিশ্চিত করতে হবে। মাছের ও পশুর খাদ্য আমদানির ক্ষেত্রে কর অব্যাহতিসহ অন্যান্য ক্ষেত্রে ছাড় দিচ্ছে সরকার।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এগ্রো বিজনেস প্ল্যানিং, টেকনোলজিস অ্যান্ড মার্কেটিং অ্যাডভাইস অ্যান্ড ইমপ্লিমেনটেশন সাপোর্ট বিষয়ক ইনসেপশন কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, প্রাণিসম্পদ খাতে শুধু উৎপাদন বৃদ্ধিই নয়- বরং উৎপাদিত পণ্যের বহুমুখী ব্যবহারে গুরুত্ব দিতে হবে। বহুমুখীকরণ করতে না পারলে, এ খাতকে টিকিয়ে রাখা সম্ভব হবে না।

তিনি বলেন, দুধ ও মাংস থেকে বহুমুখী ব্যবহার উপযোগী উপকরণ তৈরির সুযোগ রয়েছে। এ খাতে সম্পৃক্তদেরকে এর বহুমুখী ব্যবহার বাড়াতে এবং মাংস জাতীয় পণ্য তৈরির দিকে দৃষ্টি প্রসারিত করতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ