spot_img
spot_img

৪ ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিল হামাস

গাজ্জায় চলমান যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আরও চর নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

শনিবার (২৫ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস গাজ্জায় আটক চার নারী ইসরাইলি সেনাকে মুক্তি দিয়েছে। তাদের গাজ্জার ফিলিস্তিন স্কয়ারে রেড ক্রস কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুক্তি পাওয়া এই সেনারা হলেন, কারিনা আরিয়েভ (২০), ড্যানিয়েলা গিলবোয়া (২০), নায়ামা লেভি (২০) ও লিরি আলব্যাগ (১৯)।

চুক্তি অনুসারে, ইসরায়েল একেকটি নারী সেনার জন্য ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে। তবে, এখনো ইসরায়েল নিশ্চিত করেনি কোন বন্দির মুক্তি হবে। সে হিসেবে তাদের বিনিময়ে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দিবে ইসরাইল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ