spot_img

বিডিআর হত্যাকাণ্ডের রায় যথার্থভাবে কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বিডিআর বিদ্রোহে নৃশংস হত্যাকাণ্ডের বিচার হয়েছে, এখন এটার রায় কার্যকর করা হবে। মামলার যে বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শীঘ্রই শেষ হবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে নিহতদের কবরে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, যথার্থ বিচারকার্যের মাধ্যমে একটি বিচার শেষ হয়েছে। আর একটি চলমান রয়েছে। বিচারে দীর্ঘসূত্রতার কারণ হচ্ছে, সব উপাদান সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এছাড়া সাক্ষী জোগাড় করতেও বেশ সময় লাগেছে। চাচ্ছিলাম এই ঘটনার সুন্দর, সুষ্টু ও নিরপেক্ষ বিচার যেন হয়, আর বিচারকরা তাই করেছেন।

আতিনি বলেন, আর যেই মামলার বিষয়টি চলমান রয়েছে, সেটা খুব শীঘ্রই শেষ হবে। বিচার শেষ হওয়ার পরে আপিল করার একটি সুযোগ থাকে, সেটাও তারা করছেন। আমরা মনে করি এই প্রক্রিয়া শেষ হলে তারা ন্যায়বিচার পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা এটাও দেখেছেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার করতে অনেক সময় লেগেছে। তারপরও আজ আমরা স্বস্তিতে নিশ্বাস নিতে পারছি। আমাদের থেকে কালো দাগ মুছে গেছে। আমাদের কপালে আর কালো দাগ নেই। আমরা অবশেষে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ