spot_img

যেসব পণ্যের দাম হু হু করে বেড়েছে, তা নিয়ন্ত্রণ করা হবে: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, সব পণ্যের দাম বেড়েছে—এটা অস্বীকার করার সুযোগ নেই। অন্যান্য দেশে যেসব পণ্যের দাম বেড়েছে তা সরকার কমাতে পারবে না। দেশে উৎপাদিত পণ্য ট্রাক দিয়ে বড় বড় শহরে নিয়ে ন্যায্য মূল্যে বিক্রির ব্যবস্থা করা হচ্ছে। যেসব পণ্যের দাম হু হু করে বেড়েছে, তা নিয়ন্ত্রণ করা হবে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সুনামগঞ্জের ছাতক উপজেলায় লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম নিয়ে চাঁদাবাজি-সিন্ডিকেট করা যাবে না। এই দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব কঠোর। দ্রুত সময়ের মধ্যে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করবে সরকার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ