দেশে নিয়ে রাজাকার-আলবদরের উত্তরসূরিরা যদি ষড়যন্ত্র করে, তাহলে জনগণ রুখে দেবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বি. বাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, ৩০ লাখ প্রাণ ও বীর মুক্তিযোদ্ধাদের অকুতোভয় অবদানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই পৃথিবীর মানচিত্র থেকে বাংলাদেশকে মুছে দেওয়া সম্ভব না। অনন্তকাল বাংলাদেশ টিকে থাকবে। কারণ এদেশের বিরুদ্ধে যদি কোনও ষড়যন্ত্র হয় এবং রাজাকার-আলবদরের উত্তরসূরিরা যদি ষড়যন্ত্র করে, তাহলে জনগণ রুখে দেবে।










