spot_img
spot_img

রাশিয়া-ইউক্রেন এর সমাস্যা সমাধানের আহ্বান জানাল আফগান সরকার

রাশিয়া ও ইউক্রেন এর মাঝে চলমান যুদ্ধে দুদেশের সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে আফগান পররাষ্ট্রমন্ত্রণালয় এ আহ্বান জানায়।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা উভয় পক্ষকে যুদ্ধ এবং অনিরাপত্তা সৃষ্টির পথ পরিহার করে বিদ্যমান সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানাচ্ছি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিজেদের নিরপেক্ষ অবস্থান ঘোষণা করেছে আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান সরকার।

বিবৃতিতে বলা হয়, আফগান সরকার ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং বেসামরিক মানুষের প্রাণহানিতে উদ্বিগ্ন। ইউক্রেনে বসবাসরত আফগান ব্যবসায়ী ও ছাত্র-ছাত্রীসহ সব বিদেশির জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় পক্ষকে সচেষ্ট হতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ