spot_img
spot_img

বিকেলে বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশ করবে মন্ত্রণালয়

স্বাধীনতার ৫০ বছর পর বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের প্রথম পর্যায়ের তালিকা প্রকাশ করতে যাচ্ছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল চারটায় এ তালিকা প্রকাশ করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিকেলে সংবাদ সম্মেলন করে প্রায় ১ লাখ ৪৮ হাজার প্রকৃত বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করবেন। এ ছাড়া ১৮৬ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকাও প্রকাশ করা হবে।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারে (এমআইএস) যুক্ত হওয়াদের তালিকাই আজ প্রকাশ করবেন মন্ত্রী। যাঁদের নাম শুধু বেসামরিক তালিকায় আছে, তাঁদের নাম আপাতত প্রকাশ করা হবে না। এ ছাড়া জামুকার সুপারিশবিহীন যে বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই চলছে, তাঁদের নামও তালিকায় থাকছে না।

বেসামরিক গেজেটে অন্তর্ভুক্ত ৩৯ হাজার ২৪৫ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন, এর মধ্যে ১ হাজার ৬৩১ জন বিভিন্ন বাহিনীর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ