spot_img

সীমান্তে ১৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

নেত্রকোণার দুর্গাপুরের আড়াপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ১৪৪ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩১।

বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে নেত্রকোণা ব্যাটালিয়ন ৩১ বিজিবির উপ-অধিনায়ক নূরুদ্দীন মাকসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের বিজয়পুর বিওপি’র সুবেদার হুমায়ুন কবীরের নেতৃত্বে ৬ সদস্যের একটি টহল দল গত সোমবার দিবাগত রাত ১১টা ১৫ মিনিটের দিকে আড়াপাড়া সীমান্ত এলাকায় টহল দান কালে ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ