spot_img
spot_img

করোনা: বিশ্বব্যাপী মৃত্যু প্রায় ৭শ, আক্রান্ত ৯০ হাজারের ওপর

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৬৯৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৭৩৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৩৫৭ জন।

শনিবার (২৫ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৫৭ জনের এবং আক্রান্ত হয়েছে ৫ হাজার ৬৩৫ জন। একইসময়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৫১২ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।

এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছে ১০ হাজার ৪২৪ জন এবং মৃত্যু হয়েছে ১৩৮ জনের। ফ্রান্সে আক্রান্ত হয়েছে ৯ হাজার ২৪৯ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৪৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪০০ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। স্পেনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০ জন এবং মৃত্যু হয়েছে ৪৩ জনের। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৭৩ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৪০ জনের।

একইসময়ে মেক্সিকোতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৮ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। পোল্যান্ডে আক্রান্ত হয়েছে ২ হাজার ৭২১ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। চিলিতে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৭৬৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭ জনের। বেলজিয়ামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৬৯ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। চেকিয়ায় আক্রান্ত হয়েছে ৮৭২ জন এবং মৃত্যু হয়েছে ১৪ জনের। পেরুতে আক্রান্ত হয়েছে ৩৮২ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১২১ জন এবং মারা গেছেন ৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার ৬৭৪ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৫ হাজার ৮৬৬ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬০ লাখ ১১৬ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ