spot_img
spot_img

নেতানিয়াহুর বিরুদ্ধে লন্ডনে ব্রিটিশ ইহুদীদের বিক্ষোভ

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল শুক্রবার (২৫ মার্চ) ব্রিটেন সফর করেছেন। এ সময় ব্রিটেনের রাজধানী লন্ডনের ডাইনিং স্ট্রিটে তাকে স্বাগত জানায় প্রধানমন্ত্রী ঋসি সুনাক। তবে ডাইনিং স্ট্রিটের বাইরে
নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে ব্রিটিশ ইহুদীরা।

বিক্ষোভকারীরা ইসরাইলী পতাকা উত্তোলন করেছিল ও স্লোগান দিচ্ছিল, “নেতানিয়াহু আপনি জেলে যান, ইসরাইলের পক্ষে কথা বলার কোন অধিকার আপনি রাখেন না।”

আরেকজন বিক্ষোভকারীর প্ল্যাকার্ডে লেখা ছিল, “আপনি যেহেতু ইসরাইলে গণতন্ত্রের পতন ঘটিয়েছেন, তাই লন্ডনে আপনার একটি সপ্তাহ উপভোগ করা উচিত নয়।”

অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিচারবিভাগীয় সংস্কারের বিরুদ্ধেই মূলত এসব বিক্ষোভকারীরা জড়ো হয়েছে। এছাড়াও গত সপ্তাহে ব্রিটিশ ইহুদি ও ইসরায়েলিরা লন্ডনে বেশ কয়েকটি বড় বড় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

উল্লেখ্য; একই সময়ে যুক্তরাজ্যে বসবাসরত ফিলিস্তিনিরাও তার বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। যেখান থেকে নেতাইয়াহু কে ফিলিস্তিনি জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ