২০১৩ সালে হেফাজতে ইসলামের ঘটনায় পল্টন থানায় দায়ের করা আরেক মামলায় বাংলাদেশ জনসেবা আন্দোলনের চেয়ারম্যান ও ঢাকা মহানগর হেফাজতে ইসলামের সাবেক প্রচার সম্পাদক মুফতী ফখরুল ইসলামের ফের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মুহাম্মাাদ নোমানের ভার্চুয়াল আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে তাকে কারাগার থেকে ভার্চুয়াল আদালতে উপস্থিত করা হয়। এ সময় পল্টন থানায় করা মামলায় তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৯ এপ্রিল পাঁচদিনের রিমান্ড চলাকালীন পল্টন থানার এক মামলায় তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিতে স্বেচ্ছায় সম্মত হওয়ায়, পুলিশ তা রেকর্ড করার আবেদন করে।
আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।












