spot_img

যত কম বিধি-বিধান তত বেশি স্বাধীনতা: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশে মোট সাড়ে ৬ লাখ ফ্রিল্যান্সার ৫০ কোটি ডলার রেমিটেন্স দেশে আনছে। দেশের উন্নয়নে ফ্রিল্যান্সারা অনেক অবদান রাখছে। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশে গঠনে অনেক কাজ করছে। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারা বেশি বেশি আয় করছে। তিনি বলেন, অনেক সময় বিধি-বিধান ও আইন বাধা হয়ে দাঁড়ায়। যত কম বিধি-বিধান, যত কম আইন, তত বেশি স্বাধীনতা। এটা আমি মনে করি।

সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর গুলশানে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী একথা বলেন।

বিএফডিএসের উদ্দ্যোগে সারা বাংলাদেশ থেকে আগত ফ্রিল্যান্সারদের নিয়ে এই ইফতার ও দোয়া মাহিফলের আয়োজন করা হয়। বিএফডিএসের নির্বাহী চেয়ারম্যান ডা: তানজিবা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী (সিইও) ব্যবস্থাপনা পরিচালক দুলাল কৃষ্ণ সাহা, ব্র্যাক ব্যাংক ব্যবস্থাপনা পরিচালক সেলিম আরএফ হাসেম, বিএফডিএস প্রতিষ্ঠাতা ও সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন জয়।

পরিকল্পনামন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে। বিশ্ব বাজারে বাংলাদেশের ছেলে-মেয়েরা স্বাধীনভাবে কাজ করছে এটা বড় অর্জন। বর্তমান সরকার এই ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেশের ছেলে-মেয়েরা অনেক মেধাবী, স্মার্ট। তারা সহজেই ফ্রিল্যান্সিং কাজটি করতে পারবে।

তিনি বলেন, সরকারের দায়িত্ব তরুণদের কাজের সুযোগ করে দেওয়া। ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালিয়েছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এখন গ্রামে বসেই তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ