spot_img
spot_img

কট্টর ইসলাম বিদ্বেষী সাংবাদিক তারেক ফাতেহ মারা গেছেন

কট্টর ইসলামবিদ্বেষী পাকিস্তানি-কানাডিয়ান সাংবাদিক তারেক ফাতেহ মারা গেছেন। সোমবার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মেয়ে নাতাশা ফাতেহ সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের পছন্দের লোক ছিলেন তারেক ফাতেহ। আরএসএস-এর সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবলে টুইটারে লিখেছেন, “তারেক ফাতেহ একজন প্রখ্যাত বুদ্ধিজীবী ছিলেন। একজন লেখক, সঞ্চালক। সংবাদমাধ্যম এবং সাহিত্য জগতে তাঁর অবদান অবিস্মরণীয়। নিজের আদর্শ এবং বিশ্বাসের প্রতি দৃঢ় ছিলেন তিনি। নিজের সাহস এবং দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল ছিলেন।”

কট্টর হিন্দত্ববাদী ভারতীয় অভিনেতা অনুপম খের লিখেছেন, “আমার বন্ধুর প্রয়াণের খবর খুবই মর্মাহত। মনের দিক থেকে একজন প্রকৃত ভারতীয় ছিলেন। একাধারে সাহসী এবং নরম মনের মানুষ ছিলেন।”

উগ্র হিন্দত্ববাদী ভারতীয় পরিচালক বিবেক অগ্নিহোত্রী লিখেছেন, “তারেক ফাতেহ একমেবাদ্বিতীয়ম। সাহসী, মজার, বুদ্ধিমান, একাগ্র বুদ্ধিজীবী, ভাল বক্তা এবং লড়াকু। তারেক আমার ভাই, খুব কাছের বন্ধু হিসাবে গর্বিত।”

পাকিস্তানে জন্ম নেওয়া তারেক ফাতেহ নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতেন। এক সময়ে বামপন্থী এই সাংবাদিক পরবর্তীতে কট্টর ইসলামবিদ্বেষী হয়ে উঠেন। একই সাথে তিনি ছিলেন উগ্র হিন্দত্ববাদের কট্টর সমর্থক।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস

spot_img
spot_img
spot_img

সর্বশেষ