spot_img
spot_img

সৌদি-ইরান সম্পর্ক পুনঃস্থাপন; স্বাগত জানাল হামাস

সৌদি আরব ও ইরানের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন করার পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানকে টেলিফোনে ইসমাইল হানিয়া বলেন, ইহুদিবাদীরা অসন্তুষ্ট হলেও সৌদি-ইরানের মধ্যকার সুসম্পর্ক গোটা অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে।

ইসমাইল হানিয়া বলেন, হামাসসহ ফিলিস্তিনের অন্য সংগঠনগুলো ইসরাইলের যেকোনো আগ্রাসন বন্ধ করতে বদ্ধপরিকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ