spot_img
spot_img

শপথ গ্রহণের দিন থেকেই বিএনপি প্রতারণা শুরু করেছে: আখতার

রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি যা খুশি তাই করতে চাইছে। শপথ গ্রহণের প্রথম দিন থেকেই বিএনপি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা শুরু করেছে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর বাংলামোটরে জাতীয় যুবশক্তির সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, ‘গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ার মানে রাষ্ট্রের সংস্কারগুলো বাস্তবায়ন করা। কিন্তু বিএনপি এখন সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে যা খুশি তা-ই করতে চাইছে।’

তিনি বলেন, ২৪-এর গণঅভ্যুত্থানে নতুন ক্ষমতা কাঠামোর যে স্বপ্ন দেশবাসী দেখেছিল, বর্তমান সরকার সেই পথ থেকে দূরে সরে যাচ্ছে।

তিনি আরও বলেন, ‘মাত্র ৩০ আসনে নির্বাচন করেও আমরা ভোটপ্রাপ্তির দিক থেকে বিএনপি ও জামায়াতের পরেই অবস্থান করছি। এটি জাতীয় নাগরিক পার্টি ও জাতীয় যুবশক্তির বড় সাফল্য।’ রাঙামাটির লংগদু উপজেলার কাট্টলী বাজারের মতো দুর্গম পাহাড়ি এলাকায়ও এনসিপির বার্তা পৌঁছে গেছে। চরাঞ্চল থেকে পাহাড়, দেশের প্রতিটি প্রান্তে এনসিপি ছড়িয়ে পড়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ