spot_img
spot_img

তিউনিশিয়ায় নৌকা ডুবে ১ জন নিহত; নিখোঁজ ৭৫

তিউনিশিয়ার উপকূল থেকে সমুদ্রপাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার পথে নৌকা ডুবে নিহত হয়েছেন ১ জন, নিখোঁজ হয়েছেন আরও ৭৫ জন। এছাড়া জীবিত অবস্থায় ২৪ জনকে উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড বাহিনী।

বুধবার (২৫ মে) এক প্রতিবেদনে আইওএমের পক্ষ থেকে এসব জনা যায়।

সূত্রে জানা যায়, অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং তিউনিশিয়ার নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে এক বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পথে তিউনিশিয়া উপকূলের কাছে এসে ডুবে যায় নৌকাটি। তার ফলেই নিখোঁজ হন অন্তত ৭৫ জন অভিবাসনপ্রত্যাশী, বাকিদের মধ্যে ২৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ