spot_img

জম্মু-কাশ্মীর: রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার কী প্রয়োজন ছিল? প্রশ্ন মমতার

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জম্মু-কাশ্মীর প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, ‘রাজ্যের মর্যাদা কেড়ে নেওয়ার কী প্রয়োজন ছিল? মানুষের তো আগে স্বাধীনতা চাই। স্বাধীনতা যদি কেড়ে নেওয়া হয় তাহলে সব স্বাধীনতাই তো চলে যায়। এটা দেশের জন্য কাজে আসে নি।’

তিনি বৃহস্পতিবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।

মমতা বলেন, ‘গত দু’বছর কাশ্মীরে কোনও পর্যটক যেতে পারেনি। এটা দেশের জন্য সম্মানের প্রশ্ন। এজন্য দেশের অনেক বদনামও হয়েছে। যেরকম ভ্যাকসিন নিয়ে বদনাম হয়েছে, এজন্যও হয়েছে। একনায়কতন্ত্রের জন্য।’

কেন্দ্রীয় সরকার গত ২০১৯ সালের ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয়। পরবর্তীতে রাজ্যটিকে বিভক্ত করে জম্মু-কাশ্মীর ও লাদাখকে কেন্দ্রীয়শাসিত অঞ্চল করা হয়। এরপর থেকে সেখানে রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

আজ (বৃহস্পতিবার) জম্মু-কাশ্মীর ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি, সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের প্রধান ডা. ফারুক আব্দুল্লাহ, সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের সহ-সভাপতি ওমর আব্দুল্লাহ, সাবেক মুখ্যমন্ত্রী ও কংগ্রেসের সিনিয়র নেতা গুলামনবী আজাদ ও অন্য নেতা ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উৎস, পার্সটুডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ