spot_img
spot_img

ইতালিতে সোমবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক নয়

আগামী সোমবার থেকে বাইরে অবস্থানকালে মাস্ক পরতে হবে না ইতালিবাসীদের।

দৈনিক আক্রান্ত ও হাসপাতালে রোগীর চাপ কমতে থাকায় মাস্ক পরা বিষয়ক নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

তবে সর্বত্র মাস্কের ওপর বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়নি। গণপরিবহন ও জনসমাগম এলাকায় মাস্ক পরার নির্দেশনা রয়েছে।

ঘর থেকে বের হলে মাস্ক সঙ্গে রাখার পরামর্শও দেওয়া হয়েছে জনগণকে। যেন তারা বের হলে অতিরিক্ত ভিড়ের মধ্যে, সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা এবং বিশাল জনসমাগমে মাস্ক পরে নিজেকে সুরক্ষা রাখতে পারে।

মহামারী করোনা ভাইরাসে প্রকোপে ইউরোপের দেশগুলোর মধ্যে সব চেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইতালি।

করোনা পরিস্থিতি উন্নতি হতে থাকায় ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি সরকার গত এপ্রিল থেকেই ধীরে ধীরে কঠোর বিধি-নিষেধ তুলে দিতে শুরু করেন। রেস্টুরেন্ট, বার, সিনেমা এবং জিম পুনরায় চালু এবং দেশজুড়ে স্বাধীনভাবে লোকজনকে চলাফেরার অনুমতি দেয়া হয়।

ইতালিতে করোনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন প্রায় ১ লাখ ২৭ হাজার ৩৭২ জন আর আক্রান্তের সংখ্যা ৪২ লাখ ৫৫ হাজার ৭০০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ