spot_img
spot_img

ইসরাইলি বাহিনীর গুলিতেই নিহত হয়েছেন আল-জাজিরার সাংবাদিক আবু আকলেহ : জাতিসঙ্ঘ

ইসরাইলের মিথ্যাচার প্রত্যাখ্যান করে জাতিসঙ্ঘ বলেছে, ইসরাইলি সেনাদের গুলিতেই নিহত হয়েছেন আল-জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহ।

শুক্রবার (২৪ জুন) জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার অফিসের মুখপাত্র রাভিনা শামদাসানি একথা বলেছেন।

তিনি বলেন, যেসব গুলিতে সাংবাদিক শিরিন আকলেহ নিহত হয়েছেন এবং তার সহকর্মী আলী সামৌদি আহত হয়েছেন সেগুলো ইসরাইলি সেনাদের কাছ থেকেই এসেছে। সশস্ত্র ফিলিস্তিনিদের গুলিতে তার মৃত্যু হয়নি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ