রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
শনিবার (২৫ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছে ডিএমপির গণমাধ্যম শাখা।
ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে চার হাজার ৯০২ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি ৪৪০ গ্রাম গাঁজা ও ৯৫ গ্রাম ৯০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা করা হয়েছে।
সূত্র : ডিএমপিনিউজ











