মাহবুবুল মান্নান
দেশের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার শায়খুল হাদীস মনোনীত হয়েছেন মুফতী হাফেজ আহমাদ উল্লাহ ও জামিয়ার শায়খে সানী মনোনীত হয়েছেন মুফতি শামসুদ্দিন জিয়া।
শনিবার (২৫জুন) জামিয়ার মজলিসে ইলমির বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
জানা যায়, মুফতী হাফেজ আহমাদ উল্লাহ বোখারী শরীফের প্রথম ১৫ পারা ও শেষ ৫ পারার সবক প্রদান করবেন ও মুফতী শামসুদ্দিন জিয়া বোখারী শরীফের ১৫ হতে ২৫ (মোট ১০) পারার সবক প্রদান করবেন।
এতদিন জামিয়ার শায়খুল হাদীস ছিলেন মুফতী আব্দুল হালিম বোখারী ও শায়খে সানী ছিলেন মুফতী হাফেজ আহমাদ উল্লাহ।
গত মঙ্গলবার (২১জুন) মুফতী আব্দুল হালিম বোখারী চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করলে শায়খুল হাদীসের পদটি শুন্য হয়।











