আগামীকাল সিলেট ও সুনামগঞ্জের বন্যাকবলিত অঞ্চল পরিদর্শনে যাচ্ছেন দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান। এসময় তিনি হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ কর্মসূচীতে অংশ নেবেন।
মহাসচিবের সাথে আরো থাকবেন ঢাকা মহানগর সভাপতি মাওলানা আবদুল কাইয়্যুম সুবহানী, সেক্রেটারি মুফতী কেফায়েতুল্লাহ আজহারী, ঢাকা মহানগরের সহকারী সেক্রেটারি মাওলানা আনিসুর রহমান, মহানগর কমিটির সদস্য মুফতী কামালউদ্দীন ও মাওলানা রাশেদ বিন নূর প্রমুখ।











