spot_img
spot_img

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন

সিলেটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করছে “ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন”। প্রতিদিনই বন্যাদুর্গত বিভিন্ন এলাকা ঘুরে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিচ্ছেন সংগঠনটির কর্মীরা। সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে শুকনো খাবার, ওষুধ সামগ্রী, চাল-ডাল ইত্যাদি বিতরণ করা হচ্ছে।

এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতসহ বিভিন্ন সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা সুলতান মাহমুদ।

তিনি জানান, প্রতিদিনই বিভিন্ন অঞ্চল ঘুরে মানুষের দেখভাল করছে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের কর্মীরা। শুরু থেকেই গোয়াইনঘাট উপজেলার আলেম ও তরুণ সমাজ সংঠনটির সঙ্গে স্বেচ্ছাশ্রমে কাজ করছেন বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ