spot_img
spot_img

চামড়ার দাম নির্ধারণ: ঢাকায় প্রতি বর্গফুট সর্বোচ্চ ৫৫ টাকা; বাইরে ৪৮

ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকায় প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দাম ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করেছে সরকার। ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

রোববার (২৫ জুন) ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত সভায় এই দাম নির্ধারণ করা হয়। সভা শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নতুন নির্ধারিত দাম ঘোষণা করেন।

ঢাকায় প্রতি বর্গফুট খাসির চামড়া ১৮ থেকে ২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকায় ও ঢাকার বাইরে বকরি ও খাসির চামড়ার দাম একই থাকবে।

বাণিজ্যমন্ত্রী জানান, গত বছর প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ছিল ৪৭ টাকা থেকে ৫২ টাকা।

চলতি বছর অত্যধিক গরমের কারণে লবণ সহজলভ্য করতে পশুর হাটের পাশে লবণ বেচাকেনার ব্যবস্থা রাখা হবে বলেও জানিয়েছেন তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধ করে লবণের দাম নিয়ন্ত্রণে রাখতে মজুতবিরোধী অভিযান চালানো হবে। তবে এবারও যদি চামড়ার দাম কারসাজির মাধ্যমে কমানো হয়, তাহলে কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ