spot_img
spot_img

বিরিয়ানির লোভ দেখিয়ে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ২

নড়াইলের লোহাগড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিরিয়ানি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য লোকসমাগম ও কেক কাটার অভিযোগে মো. মজনু তালুকদার (২৭) ও মোতায়ের মোল্যা (১৮) নামের দুজনকে আটক করেছে লোহাগড়া থানার পুলিশ।

বুধবার (২৪ জুন) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লোহাগড়া উপজেলার রেল স্টেশনে কেক কেটে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে রাত আনুমানিক ২টায় জয়পুর ইউনিয়নের চাচই গ্রাম থেকে তাদের আটক করে পুলিশ। আরও জানা যায়, তাদের জয় বাংলা স্লোগান ও কেক কাটার জন্য বিরিয়ানি খাওয়ানোর কথা বলে নিয়ে যায়।

গ্রেপ্তারকৃতরা হলেন লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বাদশা তালুকদারের ছেলে মজনু তালুকদার, একই গ্রামের মন্টু মোল্যার ছেলে মোতায়ের হোসেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ