spot_img
spot_img

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত

বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। ২৮ জুন থেকে আবেদন করা যাবে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত।

এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারি ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সিলেট বলেছেন, বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ