spot_img
spot_img

বাংলাদেশ-চীন চার সমঝোতা স্মারক স্বাক্ষর

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্য খাতে চারটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই হয়েছে।

চীনের সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপ, সিএমজির প্রধানদের সঙ্গে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারকগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার হবে।

এ ছাড়া গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব, গ্লোবাল সাউথভুক্ত গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে।

সমঝোতা স্মারকগুলো দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং গণমাধ্যম ও তথ্য খাতে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ