spot_img

অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে : মির্জা ফখরুল

লকডাউনের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতা ও ভ্রান্ত নীতির কারণে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। টিকা, চিকিৎসা না পেয়ে মানুষ অকাতরে মৃত্যুবরণ করছে। সরকারের অপরিকল্পিত লকডাউনে নিম্ন আয়ের মানুষের জীবন বিপন্ন হচ্ছে। খাদ্য ও অর্থ কষ্টে মানুষ অর্ধাহার-অনাহারে দিন যাপন করছে। নিদারুণ কষ্টে মানুষ আত্মহত্যার পথ বেছে নিচ্ছে।

রোববার এক সংবাদ বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

ফখরুল বলেন, এমন ভয়াবহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে অনৈতিক সরকার বিরামহীন গতিতে বিএনপিসহ বিরোধী দলগুলোর নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের এবং গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ