spot_img
spot_img

ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ শপথ গ্রহণ করবেন দ্রৌপদী মুর্মু

ভারতের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার শপথ নেবেন দ্রৌপদী মুর্মু। তিনি হতে চলেছেন সে দেশের প্রথম নারী আদিবাসী প্রেসিডেন্ট।

এরই মধ্যে তার শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। বিভিন্ন মহল থেকে শোনা যাচ্ছে, সাঁওতালি শাড়ি পরেই নাকি তিনি শপথ নেবেন প্রেসিডেন্ট হিসেবে।

সাঁওতালি শাড়ি পরেই দ্রৌপদী মুর্মু রাইসিনা হিলসে পা রাখবেন। বিশেষ শাড়ি নিয়ে দিল্লি পৌঁছেছেন তাঁর নিকট আত্মীয় সুকরি টুডু। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, দিদির জন্য ঐতিহ্যবাহী সাঁওতালি শাড়ি নিয়ে এসেছি। ওই শাড়ি পরেই দিদি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ