আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেওয়ার কথাটি হিউমার (হাস্যরসাত্মক) ছিল।
সোমবার (২৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি ঘেরাও করতে এলে চা খাওয়ানোর কথাটিও হিউমার ছিল। বিএনপি নেতা মির্জা ফখরুলেরা ঘেরাও করতে এলে চা খাওয়ালে অসুবিধা কী?
একজন সাংবাদিক ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী বিএনপিকে চা খাওয়ার দাওয়াতের কথা বলে প্রকৃত অর্থে সংলাপের দরজা খুলতে চাইছেন কি না? জবাবে তিনি বলেন, এ তো পলিটিক্যাল হিউমার। যেমন বেগম খালেদা জিয়াকে টুস করে ফেলে দেওয়ার কথাটি হিউমার। তারা (বিএনপি) ঘেরাও করবে, আন্দোলন করবে, এটারই জবাবে হিউমারের দিক থেকে বলেছেন।










