spot_img
spot_img

আবারও বাড়ল ডলারের দাম

আবারও ২৫ পয়সা বাড়ানো হয়েছে মার্কিন ডলারের দাম। ফলে প্রতি ডলারের দাম ৯৪ টাকা ৭০ পয়সা হয়েছে। আগে তা ছিল ৯৪ টাকা ৪৫ পয়সা।

আজ সোমবার (২৫ জুলাই) নতুন দামে রিজার্ভ থেকে ১৩ কোটি ২০ লাখ ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে সোমবার খোলাবাজারে বা কার্ব মার্কেটে প্রতি ডলার বিক্রি হয় ১০২ থেকে ১০৫ টাকায়।

সূত্র জানায়, গত তিন মাসের ব্যবধানে ১৫ দফা বাড়ানো হয়েছে ডলারের দাম। এই সময়ে টাকার মান কমেছে ৮ টাকা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ