spot_img
spot_img

পশ্চিমতীরে আরও ৩ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইলী বাহিনী

পশ্চিমতীরে আরও ৩ ফিলিস্তিনিকে নির্মমভাবে গুলি করে হত্যা করল ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী।

আজ মঙ্গলবার (২৫ জুলাই) ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলী বাহিনীর ছোঁড়া বুলেটে নাবলুসে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে নিহত ৩ ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

গত বছরের শুরু থেকে এ অঞ্চলে সংঘাত বেড়েছে। এ বছর ইসরাইল-ফিলিস্তিন সংঘাতে অন্তত ২০১ ফিলিস্তিনি ও ২৭ ইসরাইলী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অসংখ্য বেসামরিক ব্যক্তি রয়েছেন।

পশ্চিম তীরে প্রায় ৩০ লাখ ফিলিস্তিনি বসবাস করেন। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও এ অঞ্চলে ৪ লাখ ৯০ হাজার ইসরাইলী অবৈধভাবে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ